শিরোনাম

South east bank ad

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ব্যাংকের কার্যক্রম আরো এগিয়ে নিতে সবার আগে গ্রাহকদের ভালো সেবা নিশ্চিত করতে হবে। ঋণ বিতরণে সতর্কতার পাশাপাশি আদায় কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিটি শাখাকে নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি ছিলেন রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ। এ সময় প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ সংশ্লিষ্ট জোনাল ম্যানেজার, করপোরেট শাখার নির্বাহী এবং সব শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: