শিরোনাম

South east bank ad

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সরকারি কর্মকর্তাদের জন্য সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ব্র্যাক ব্যাংক ‘দ্যুতি’


সরকারি, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্র-মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে নিজেদের বিশেষ ব্যাংকিং সেবা ‘দ্যুতি’-কে নতুনভাবে সাজিয়েছে ব্র্যাক ব্যাংক। এর আওতায় থাকছে নানাবিধ সুযোগ-সুবিধা সংবলিত ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’ এবং সম্পূর্ণ নতুন ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’।

‘দ্যুতি’ সেবা চালুর পর থেকেই সরকারি কর্মকর্তাদের বিশেষায়িত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। এবার সেবার আধুনিকায়নের মাধ্যমে ‘দ্যুতি’ এক নতুন পর্যায়ে পৌঁছে গেছে, যা সরকারি কর্মকর্তাদের সামগ্রিক ব্যাংকিং লেনদেনকে করে তুলবে আরও বেশি সহজ, দ্রুত ও সুবিধাজনক।

নতুনভাবে ডিজাইনকৃত এই সেবার মূল আকর্ষণ হলো ‘দ্যুতি সেভিংস অ্যাকাউন্ট’, যেখানে গ্রাহকরা উপভোগ করবেন আধুনিক ও আকর্ষণীয় ব্যাংকিং সুবিধা। এই অ্যাকাউন্টে গ্রাহকরা প্রথম বছর সম্পূর্ণ ফ্রিতে পাবেন একটি ভিসা মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড। এর পাশাপাশি ইন্টারসিটি ট্রানজ্যাকশন এবং এসএমএস অ্যালার্ট চার্জ সম্পূর্ণ ফ্রি। এছাড়াও অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স ৫০,০০০ টাকা বজায় রাখলে দিতে হবে না কোনো অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি। এই অ্যাকাউন্টে প্রতি মাসে আকর্ষণীয় ইন্টারেস্টের পাশাপাশি থাকছে ‘আস্থা’ অ্যাপ ব্যবহার এবং ২৪/৭ কাস্টমার সাপোর্টের সুবিধা।

‘দ্যুতি’র এই নতুন পথচলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আরও যুক্ত হয়েছে ‘দ্যুতি স্যালারি অ্যাকাউন্ট’। যেসব কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে বেতন পেয়ে থাকেন, তাঁদের উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা দিতে এই অ্যাকাউন্টে থাকছে বিশেষ সুবিধা। অন্য ব্যাংকের এটিএম থেকে প্রতি মাসে ৫ বার ফ্রিতে টাকা তোলা যাবে। এছাড়াও প্রথমবার থাকছে ১০ পাতার একটি ফ্রি চেকবই। পাশাপাশি পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডে থাকছে বিশেষ অফার।

‘দ্যুতি’ প্রপোজিশনের আওতায় উন্নত সেভিংস অ্যাকাউন্ট এবং নতুন স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। সেভিংস কিংবা স্যালারি— প্রয়োজন অনুযায়ী সব সুবিধা থাকছে এই প্রপোজিশনে।

‘দ্যুতি’ প্রপোজিশন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক বলেন, “রাষ্ট্র পরিচালনা এবং দেশের সার্বিক উন্নয়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁদের এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য এমন ব্যাংকিং সেবা প্রয়োজন, যা আধুনিক, ব্যক্তি চাহিদাসম্পন্ন এবং তাঁদের পরিবর্তনশীল প্রয়োজনগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। ‘দ্যুতি’ সেবার মাধ্যমে আমাদের লক্ষ্য হলো, দেশসেবায় নিয়োজিত এসব মানুষদের কাছে প্রযুক্তিনির্ভর, উন্নত ও আকর্ষণীয় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া।”

নতুনভাবে ডিজাইনকৃত ‘দ্যুতি’ মূলত ব্র্যাক ব্যাংকের সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যার লক্ষ্য বিভিন্ন পেশাজীবী ও জনগোষ্ঠীর সুনির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবাকে আরও বেশি কার্যকর করে তোলা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে অথবা ব্যাংকটির ২৪/৭ কল সেন্টার নম্বর ১৬২২১-এ যোগাযোগ করে খুব সহজেই ‘দ্যুতি’ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া বর্তমান গ্রাহকরাও প্রযোজ্য শর্তাবলি মেনে ব্র্যাক ব্যাংকে তাঁদের স্যালারি অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: