শিরোনাম

South east bank ad

সিটিজেনস ব্যাংকের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

 প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

সিটিজেনস ব্যাংকের নবীন কর্মকর্তাদের ওরিয়েন্টেশন

সিটিজেনস ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের নবীন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন। সিটিজেনস ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি আলমগীর হোসেন নবনিযুক্ত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে ব্যাংক খাতের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় কঠোর পরিশ্রম, ধৈর্য, নিরবচ্ছিন্ন জ্ঞানার্জন এবং ব্যাংকিং বিষয়ে গভীর জ্ঞান ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সততা, পেশাদারত্ব ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সিটিজেনস ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল লতিফসহ ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন বিভাগের প্রধান এবং নবনিযুক্ত কর্মকর্তারা।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: