শিরোনাম

South east bank ad

ফেনীতে স্টুডেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে এনসিসি ব্যাংক

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

ফেনীতে স্টুডেন্ট ব্যাংকিংয়ে শীর্ষে এনসিসি ব্যাংক

ফেনী জেলায় স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রে এ বছর প্রথম স্থান অর্জন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক ও বেসিক ব্যাংক। শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সাক্ষরতা ও ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আয়োজিত ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬, ফেনী’ অনুষ্ঠানে ব্যাংকগুলোকে এ স্বীকৃতি দেয়া হয়। এনসিসি ব্যাংকের নেতৃত্বে ফেনী জেলায় কার্যরত ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের অতিরিক্ত পরিচালক দেবাশীষ রায়। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।


সম্মেলনে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ; বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম; এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় বলেন, ‘আগামী দিনে ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেয়া শুরু করেছে। স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

তিনি এখন থেকেই ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সম্মেলন উপলক্ষে জেলা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছর সারা দেশে ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে এনসিসি ব্যাংক।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: