আইসিডিডিআর,বির সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন
সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারের (টিবিএসটিসি) মাধ্যমে যক্ষ্মায় আক্রান্ত, সন্দেহভাজন ও শনাক্ত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারত্ব নবায়ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি।
নবায়ন করা এ অংশীদারত্বের আওতায় আগামী ২০২৭ সালের ৩১ আগস্ট পর্যন্ত কেন্দ্রটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেবে প্রাইম ব্যাংক। এ সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবায়ন করা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং আইসিডিডিআর,বির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নামদি চুকউমা নাদোজি। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অংশীদারত্ব প্রসঙ্গে প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, ‘প্রাইম ব্যাংক বিশ্বাস করে, সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। আইসিডিডিআর,বির সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে সিলেটে যক্ষ্মা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। এর ফলে হাজারো রোগী প্রয়োজনীয় স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা পাবেন, যা তাদের সুস্থ জীবনে ফিরে আসতে সহায়তা করবে।’
প্রসঙ্গত, ২০২৫ সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সময়ে সিলেট টিবি স্ক্রিনিং অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টারে যক্ষ্মার উপসর্গ নিয়ে মোট ১৫ হাজার ৩৩৮ জন সেবা নিতে আসেন। তাদের মধ্যে ১ হাজার ৮৪৩ জনের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়। অনুমোদিত অর্থায়নের মাধ্যমে আগামী


