সিলেটে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেবে প্রাইম ব্যাংক
সিলেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে এক মাসব্যাপী ১০০ ঘণ্টার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হবে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক নওশাদ মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম ও মোহাম্মদ আরিফুল ইসলাম। এ সময় প্রাইম ব্যাংকের হেড অব এসএমই ব্যাংকিং মো. মহসিনুর রহমান, হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম এবং রিজিওনাল হেড মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী।


