শিরোনাম

South east bank ad

বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ক্রয়-বিক্রয়

বেকারি পণ্য ক্রয়ে শ্রমজীবী মানুষের নাভিশ্বাস

 প্রতিদিন ভোর ৬টায় রিকশা নিয়ে রাস্তায় নামেন ৪৫ বছরের মোমেন মিয়া। ঘণ্টা খানেক প্যাডেল ঘোরানোর পর পেটে যখন ক্ষিধে লাগে, তখন টং দোকানই ভরসা।
একটি বনরুটি, কলা, কেক আর এককাপ চা দিয়েই সকালের নাশতা সারেন তিনি। এতে তার খরচ হয় ৪০ টাকা। কিন্তু কয়েক বছর আগেও এই একই বেকারি পণ্যের জন্য খরচ করতে হতো ২০ থেকে ৩০ টাকা। তা এখন শুধু স্মৃতি ছাড়া কিছুই নয়।


বেকারি পণ্যে মূল্যস্ফীতির চাপ ভোগাচ্ছে গরিব ও শ্রমজীবী মানুষকে। ছাত্র, রিকশা-ভ্যানচালক কিংবা দিনমজুরের মতো যেসব মানুষের প্রতিদিনের আয় খুব কম, তাদের খাবারের বাজেট এমনিতেই থাকে টানটান। ফলে রিকশাচালক মোমেন মিয়ার মতো নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও শিক্ষার্থীরা প্রতিদিনের সামান্য নাশতার খরচ মেটাতে নাভিশ্বাস ফেলছেন।

২০২১ সাল নাগাদ দেশে সাধারণ মূল্যস্ফীতি ৫.৫ থেকে ৬ শতাংশের মধ্যে সহনীয় অবস্থায় ছিল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বরে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৪ শতাংশে, যা গত আগস্টে ছিল ৮.২৬ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭.২২ শতাংশে পৌঁছেছে, যা আগস্টে ছিল ৭.০২ শতাংশ। করোনা পরবর্তী বিশ্ব অর্থনৈতিক মন্দা, আন্তর্জাতিক বাজারে গম, ভোজ্য তেল ও জ্বালানির দাম বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার দাম কমায় বাজার পরিস্থিতি মারাত্মক রূপ নেয়।


কাঁচামাল ও পরিবহন খরচ বাড়ায় ২০২৪ সালের দিকে খাদ্য মূল্যস্ফীতি ১৪ শতাংশ ছাড়িয়েছিল। বর্তমানে ২০২৬ সালে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশের আশপাশে অবস্থান করছে।
তবে গত পাঁচ বছরের বেকারি শিল্পের বাজারকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ফলে পাঁচ বছর আগে যে নাশতা ২০ টাকায় সারা যেত, বর্তমানে একই পরিমাণের নাশতায় খরচ হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। যা বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ অটো বিস্কুট অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএবিবিএমএ) সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া বলেন, কাঁচামালের দাম বৃদ্ধি, গ্যাস-বিদ্যুতের উচ্চমূল্য এবং শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। উৎপাদন খরচ সামলাতে বিভিন্ন রকম অফার ইতোমধ্যে বন্ধ করা হয়েছে।

BBS cable ad

ক্রয়-বিক্রয় এর আরও খবর: