বগুড়ায় ৪ কোটি ৩১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ পপুলার লাইফের
গ্রাহকদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে দ্রুত বীমা দাবি পরিশোধ কার্যক্রমের আওতায় বগুড়া অঞ্চলে মোট ৪ কোটি ৩১ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ উপলক্ষে সোমবার স্থানীয় টিএমএসএস কমিউনিটি সেন্টারে চেক হস্তান্তর ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী; জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন; ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক; জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মোহাম্মদ সেলিম মিয়া এবং নির্বাহী পরিচালক মো. মোকলেছুর রহমান।
প্রকল্প ইনচার্জ মো. আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট লিয়াকত আলী সিকদারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


