শিরোনাম

South east bank ad

প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের মুনাফা কমেছে ৬৪%

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের মুনাফা কমেছে ৬৪%

রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয়ের তুলনায় ব্যয় বেড়েছে বেশি। এতে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা আগের হিসাব বছরের চেয়ে ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।


আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি প্রান্তিকে কোম্পানিটির মোট আয় বেড়েছে ৩২০ কোটি ২৪ লাখ টাকা। তবে একই সময়ে মোট ব্যয় বেড়েছে ৫৬২ কোটি ৬৩ লাখ টাকা। ফলে আয়ের তুলনায় ব্যয় ২৪২ কোটি ৩৯ লাখ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে, যা কোম্পানিটির নিট মুনাফা হ্রাসে ভূমিকা রেখেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল প্রায় ১৩৮ কোটি টাকা।

২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২ পয়সা আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমুল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৯ টাকা ৩৬ পয়সা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরে লোকসান হয়েছিল ৫০০ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২৫-২৬ হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৫ টাকা ৪৭ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪৭ টাকা ২৯ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৬৯ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩৯ টাকা ২৯ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১১ পয়সা । ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬১ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে পাওয়ার গ্রিডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭০ পয়সা।

২০০৬ সালে পুঁজিবাজার তালিকাভুক্ত পাওয়ার গ্রিডের অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: