শিরোনাম

South east bank ad

বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউএস-বাংলা

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস অব দ্য ইয়ার পুরস্কার পেল ইউএস-বাংলা

দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি ও বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ভ্রমণবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এ পুরস্কার দিয়েছে।

গত ৮ নভেম্বর ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের হেড অব সেলস শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে আরো ছয়টি স্বীকৃতি পেয়েছে এয়ারলাইনসটি। এর মধ্যে বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইনস ব্র্যান্ড ইন বাংলাদেশ ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইনস ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বেস্ট শর্ট হোল এয়ারলাইনস, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইনস, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস ও বেস্ট রিজিওনাল এয়ারলাইনস ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা।

বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কাস্টমার সার্ভিস পরিচালক একেএম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম ও সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।

এ স্বীকৃতি প্রসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এয়ারলাইনসটির প্রতি বিভিন্ন ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিফলন। ভবিষ্যতে আরো ভালো সেবা দিতে এ ধরনের স্বীকৃতি প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।‘

উল্লেখ্য, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালেও দ্য বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস’ পুরস্কার পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: