শিরোনাম

South east bank ad

ভিয়েতনাম ও থাইল্যান্ডে ঊর্ধ্বমুখী চালের দাম ভারতে নিম্নগামী

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ভিয়েতনাম ও থাইল্যান্ডে ঊর্ধ্বমুখী চালের দাম ভারতে নিম্নগামী

এশিয়ার দুই প্রধান চাল রফতানিকারক দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডে চালের দাম বেড়ে প্রায় দুই বছরের সর্বোচ্চে পৌঁছেছে। বিদেশী ক্রেতাদের বাড়তি চাহিদা, সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং বন্যায় উৎপাদন কমে যাওয়ায় দেশ দুটিতে দাম বেড়েছে চালের। তবে নতুন মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় ভারতে দাম নিম্নমুখী।

বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চাল প্রতি টন ৪৮০-৪৯০ ডলারে লেনদেন হয়েছে। এক সপ্তাহ আগে এ জাতের চালের দাম ছিল ৪৭০-৪৮০ ডলার। ২০২৪ সালের ডিসেম্বরের পর দেশটিতে এ চালের দাম এখন সর্বোচ্চে।

ব্যবসায়ীরা বলছেন, ফিলিপাইন আবার ভিয়েতনাম থেকে চাল কেনা শুরু করায় বাজারে চাহিদা বেড়েছে। তবে ফিলিপাইনের ক্রেতারা মূলত ২৫ শতাংশ ও শতভাগ খুদযুক্ত চাল কিনছেন। অন্যদিকে ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের বড় অংশ যাচ্ছে আফ্রিকার বাজারে।

BBS cable ad

আন্তর্জাতিক এর আরও খবর: