হংকংয়ের রফতানি প্রবৃদ্ধি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ
গত সেপ্টেম্বরে দেশটির রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৬৪ দশমিক ৯ শতাংশ। চার দশকের বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসংশ্লিষ্ট পণ্যের উচ্চ চাহিদায় হংকংয়ের রফতানি বেড়েছে। গত সেপ্টেম্বরে দেশটির রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৬৪ দশমিক ৯ শতাংশ। চার দশকের বেশি সময়ের মধ্যে এটি সর্বোচ্চ প্রবৃদ্ধি।
হংকংয়ের জনশুমারি ও পরিসংখ্যান বিভাগ প্রকাশিত প্রাথমিক তথ্যে গত বুধবার এ চিত্র উঠে আসে। তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে অঞ্চলটির মোট রফতানির মূল্য দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬০ কোটি হংকং ডলার। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৯ হাজার ৭৮০ কোটি। এর আগে আগস্টে রফতানি প্রবৃদ্ধি ছিল ৫৩ শতাংশ।
হংকং সরকারের এক মুখপাত্র জানান, টানা ২০ মাসের মতো রফতানিতে দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে সেপ্টেম্বরে। একই সঙ্গে মাসটিতে রফতানি বাড়ার হার চার দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


