ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন সেলিম বরকত ও হুমায়ুন কবির
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন সেলিম বরকত ও ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। গতকাল ডিএসইর ১১২৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন।
AKIJ Ceramics Advertisement
সেলিম বরকত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে প্রায় চার দশকের কর্মজীবনে ব্যাংকিং, বৈশ্বিক ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনা, পুঁজিবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করেছেন। ১৯৮৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি সিটিব্যাংক এনএ বাংলাদেশে কর্মরত ছিলেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিটিগ্রুপের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে ডিএসইর নবনিযুক্ত দুই স্বতন্ত্র পরিচালককে অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গতকাল নভেম্বর ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে সংগঠনটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়। ডিবিএ সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা এতে অংশ নেন। অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।


