শিরোনাম

South east bank ad

লেনদেন কমেছে ১৬ শতাংশ

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

লেনদেন কমেছে ১৬ শতাংশ

গত সপ্তা‌হের তিন কার্যদিব‌সে দে‌শের প্রধান পুঁজিবাজা‌র ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। এ সময় এক্সচেঞ্জটিতে ১ হাজার ১৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৩৫৩ কোটি টাকা। গত সপ্তাহে বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তা‌হে লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৫ হাজার ৪৫২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৯৭ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৮ পয়েন্ট কমে ১ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৭৮ পয়েন্ট।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ২১৩টির ও অপরিবর্তিত ছিল ৪২টির। আর লেনদেন হয়নি ৩০টির। গত সপ্তাহে সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বীকন ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, এনবিএল, শার্প ইন্ডাস্ট্রিজ ও এপেক্স ফুটওয়ারের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে বস্ত্র খাতের শেয়ারের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১২ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল সাধারণ বীমা খাত। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ১১ দশমিক ৩ শতাংশ। প্রকৌশল এবং ওষুধ ও রসায়ন খাত ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড খাতের দখলে ছিল মোট লেনদেনের ৭ দশমিক ১ শতাংশ।

BBS cable ad

শেয়ার বাজার এর আরও খবর: