শিরোনাম

South east bank ad

অক্টোবরে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৩৮ শতাংশ

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

অক্টোবরে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৩৮ শতাংশ

২০২৪-২৫ অর্থবছরে নিট পোর্টফোলিও বহিঃপ্রবাহ কিছুটা কমে ১ হাজার ৬৮০ কোটি টাকায় নেমে এলেও সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আবার বেড়ে ২ হাজার ৭২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

দেশের পুঁজিবাজারে চলতি বছরের অক্টোবরের প্রথমার্ধে ২১৪ কোটি টাকার লেনদেন করেছেন বিদেশী বিনিয়োগকারীরা। যেখানে গত সেপ্টেম্বরের শেষার্ধে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৩৪৬ কোটি টাকা। এ সময়ে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৩৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাক্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


লেনদেনে এখনো স্থিতিশীলতা ফেরেনি। গত এক বছরে তাদের লেনদেনে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। ২০২৫ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৩ মাসে বিদেশী বিনিয়োগকারীরা মোট ৪ হাজার ৭০৭ কোটি টাকার লেনদেন করেছেন। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ৬৬৩ কোটি টাকার লেনদেন হলেও মে মাসে তা নেমে আসে মাত্র ৭৪ কোটি টাকায়।

পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগকারীদের মাসভিত্তিক লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে লেনদেনের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা পরিলক্ষিত হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেন দাঁড়ায় ৩৭৭ কোটি টাকায়। ফেব্রুয়ারিতে তা বেড়ে ৬৬৩ কোটি টাকায় ওঠে। তবে মার্চে আবার কমে ২৭২ কোটি টাকা এবং এপ্রিলে ১৭৫ কোটি টাকায় নেমে আসে। গত মে মাসে বিদেশী বিনিয়োগকারীদের লেনদেনে সবচেয়ে বড় ধস দেখা যায়। এ মাসে তাদের মোট লেনদেন ছিল মাত্র ৭৪ কোটি টাকা। তবে জুনে বিদেশীদের লেনদেন বেড়ে ৫৪০ কোটি টাকায় দাঁড়ায়। জুলাইয়ে ৫২৩ কোটি, আগস্টে ৩১৯ কোটি ও সেপ্টেম্বরে ৫৮১ কোটি টাকার লেনদেন করেছেন বিদেশী বিনিয়োগকারীরা।

BBS cable ad