শিরোনাম

South east bank ad

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ‘কানেক্ট, ইনফ্লুয়েন্স অ্যান্ড গ্রো: লিডারশিপ ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারপার্সোনাল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের এএমডি শাফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। ব্যাংকের এআইবিটিআইয়ের প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনভিত্তিক ‘জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: