শিরোনাম

South east bank ad

নতুন সাবসিডিয়ারি গঠনের পাশাপাশি জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ করবে এসিআই

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

নতুন সাবসিডিয়ারি গঠনের পাশাপাশি জয়েন্ট ভেঞ্চারে বিনিয়োগ করবে এসিআই

পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ‘এসিআই আপন সার্ভিসেস লিমিটেড’ নামে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে। এছাড়া কোম্পানিটি তাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কিনবে। ১২ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।


তথ্য অনুসারে, এসিআই আপন সার্ভিসেস লিমিটেড নামে নতুন সাবসিডিয়ারিটিতে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি ও পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা। সাবসিডিয়ারিটিতে এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হবে।

এছাড়া এসিআই পরিচালনা পর্ষদ তাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কিনবে। প্রতিটি ১০০ টাকা অভিহিত মূল্যের এসব শেয়ারের ক্রয়মূল্য ধরা হয়েছে ৩৯ টাকা ৭৪ পয়সা। এর মাধ্যমে মোট ৯৪ লাখ ১৭ হাজার ১৪৮ টাকার শেয়ার কিনবে এসিআই। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব শেয়ার কেনা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন নেবে কোম্পানিটি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৭ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ টাকা ২৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ টাকা ৪৮ পয়সা। ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআইয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯১ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩। এর ৪৭ দশমিক ২৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৪ দশমিক ৩০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১৮ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: