দরপতনের শীর্ষে ব্যাংক এশিয়া বন্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের শেয়ারদর গত সপ্তাহে ১৭ দশমিক ৩৭ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে বন্ডটির দর দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৮ টাকা, আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৫৪৫ টাকা। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বন্ডটি।
ব্যাংক এশিয়া বন্ডের ট্রাস্টি ২০২৫ হিসাব বছরের ২৮ ডিসেম্বর থেকে ২০২৬ হিসাব বছরের ২৭ জুন অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ হারে মুনাফা ঘোষণা করেছে। এর আগে বন্ডটির ট্রাস্টি ২০২৫ হিসাব বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ে ইউনিটহোল্ডারদের জন্য একই হারে কুপন রেট ঘোষণা করেছে। তার আগে বন্ডটির ট্রাস্টি ২০২৪ হিসাব বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।
২০২৪ হিসাব বছরের ২৮ জুন থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অর্ধবার্ষিক সময়ের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ হারে মুনাফা দিয়েছে বন্ডটির ট্রাস্টি। তার আগেও বন্ডটির ট্রাস্টি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৭ জুন পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করে।
ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল বন্ডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।
২০২৪ সালের ১ জানুয়ারি ডিএসইতে ‘এন’ ক্যাটাগরিতে ব্যাংক এশিয়া ফার্স্ট পারপেচুয়াল লেনদেন শুরু হয়। বন্ডটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা। মোট ইউনিট সংখ্যা ৬৮ হাজার ৫০।


