শিরোনাম

South east bank ad

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

দর বৃদ্ধির শীর্ষে মেট্রো স্পিনিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত মেট্রো স্পিনিং লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহে ২৪ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ৮ টাকা ৩০ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেট্রো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ২০২২-২৩ হিসাব বছরেও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি মেট্রো স্পিনিং। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১২ পয়সা। সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য মোট ৮ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছিল মেট্রো স্পিনিংয়ের পর্ষদ। যার মধ্যে ঘোষিত ৩ শতাংশ নগদ লভ্যাংশ এরই মধ্যে শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে কোম্পানিটি। তবে ঘোষিত ৫ শতাংশ স্টক লভ্যাংশে অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৯৯ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২০ টাকা ৬৫ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ১৮ টাকা ৩৬ পয়সা।

২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি মেট্রো স্পিনিং। মূলত আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বিএসইসি সে লভ্যাংশেও অনুমোদন দেয়নি। ফলে আলোচ্য হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা কোনো লভ্যাংশ পায়নি। এর আগে ২০১৯-২০ হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। তার আগের হিসাব বছরেও একই হারে নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এছাড়া ২০১৭-১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

২০০২ সালে পুজিঁবাজারে আসা মেট্রো স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৬১ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪০ কোটি ৬৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ২৭৫। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ৩০ দশমিক শূন্য ৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩ দশমিক ৩৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে বাকি ৫৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: