উপহার হিসেবে শেয়ার হস্তান্তর করবে বীকন ফার্মার উদ্যোক্তা
ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির উদ্যোক্তা পরিচালক নুরুন্নাহার করীম তার ভাই ও কোম্পানিটির সাধারণ শেয়ারহোল্ডার মো. সোহেল আলমের কাছ থেকে উপহার হিসেবে ৮ লাখ ১৬ হাজার ৩৭০টি শেয়ার পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাইরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এসব শেয়ার হস্তান্তর করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে বীকন ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৯ টাকা ২১ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে বীকন ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ১০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৮৩ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৬ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৮ টাকা ৮৬ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ পেয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা ও ১০ শতাংশ পেয়েছেন উদ্যোক্তা পরিচালকরা। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬ টাকা ৩৭ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৫ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭২ পয়সায়।
২০২১-২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে বীকন ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৪ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৩ পয়সায়।
বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ২’ ও স্বল্পমেয়াদে ‘এসটি২’। ৩০ জুন সমাপ্ত ২০২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাংকের ঋণ স্থিতি এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীকন ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৩১ কোটি টাকা।
রিজার্ভে রয়েছে ৪৩৫ কোটি ৭০ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ২৩ কোটি ১০ লাখ। এর ৩৯ দশমিক ৮৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৮ দশমিক ১৫, বিদেশী দশমিক ২৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২১ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।


