কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারেজের অনুমোদন পাচ্ছে ৬ প্রতিষ্ঠান
সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সুপারিশের ভিত্তিতে ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজারে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে ছয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত ও অনিষ্পন্ন দাবির বিপরীতে সর্বোচ্চ ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গতকাল বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত ১০৩৫তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়াধীন নয়টি আর্থিক প্রতিষ্ঠানের অধীন ১২টি পুঁজিবাজারসংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত রাখা ও বিধিবিধান পরিপালনের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) সুপারিশের ভিত্তিতে ছয়টি স্টক ব্রোকারেজ প্রতিষ্ঠানের অনুকূলে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ‘লেটার অব ইনটেন্ট’ ইস্যুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।


