শিরোনাম

South east bank ad

১৫ ঘণ্টা বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের সার্ভার

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

১৫ ঘণ্টা বন্ধ থাকবে ইস্টার্ন ব্যাংকের সার্ভার

কোর ব্যাংকিং সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ১৫ ঘণ্টা সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ রাখবে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা থেকে শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা পর্যন্ত এ ডাউন টাইমের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
AKIJ Ceramics Advertisement

বাংলাদেশ ব্যাংক থেকে গতকাল জারীকৃত এক সার্কুলারে বলা হয়, নির্ধারিত সময়ে ব্যাংকটির এটিএম, এনপিএসবি, সিআরএম, সিডিএম, ড্রপবক্স, চেক ডিপোজিট মেশিন, পিওএস, ই-কমার্সসহ ডেবিট কার্ড ও অ্যাকাউন্ট-সংক্রান্ত সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। যদিও এ সময়ে ইবিএলের ইস্যু করা ক্রেডিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে অন্য ব্যাংকের এটিএম ও পিওএস মেশিনের মাধ্যমে লেনদেন করা যাবে।

এছাড়া উল্লেখিত সময়ে ইস্টার্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, স্কাইব্যাংকিং মোবাইল অ্যাপ, ইবিএল কানেক্ট, মিসড কল অ্যালার্ট, ই-কেওয়াইসি, স্মার্ট আইভিআর, ইবিএল সেলফ সার্ভিস, সাপ্লাই চেইন ফাইন্যান্স ও রেমিট্যান্স সার্ভিস পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজ (বিএসিএইচ) নেটওয়ার্কের আওতাভুক্ত সব সেবা এবং রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস), বিইএফটিএন ও সুইফটের মাধ্যমে লেনদেনও সাময়িকভাবে স্থগিত থাকবে।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: