শিরোনাম

South east bank ad

কুমিল্লায় কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

কুমিল্লায় কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর) মুখ্য অঞ্চল এবং কুমিল্লা (দক্ষিণ) অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয় কুমিল্লার কোটবাড়ি রোডের ধনপুর, হালিমনগরে ব্যুরো বাংলাদেশ মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের (সিএইচআরডি-কুমিল্লা) সম্মেলন কক্ষে। এর লক্ষ্য ছিল ২০২৫-২৬ অর্থবছরের অর্জন পর্যালোচনা এবং ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন।

সম্মেলনে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কৃষিঋণ প্রতিটি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, ঋণ বিতরণ, আদায় ও আমানত সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সব লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও উপব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম।

কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক মো. ফাতেহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস, সংশ্লিষ্ট মুখ্য অঞ্চল ও অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এবং আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: