পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কত টাকা হতে পারে
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন বেতনকাঠামো নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক আজ অনুষ্ঠিত হবে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে এই সভা।
এর আগে গত ৯ নভেম্বর মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল শ্রমিক পক্ষ। আজকের বৈঠকে মালিকপক্ষ সর্বনিম্ন মজুরির লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে মালিকপক্ষের।
বিগত সময়ের মজুরি বোর্ডের বৈঠক পর্যালোচনা করে দেখা গেছে, শ্রমিকপক্ষের দাবি করা মজুরির অর্ধেক বা তার চেয়ে কম মজুরি মালিকপক্ষ প্রস্তাব করে। পরে শ্রমিকদের আন্দোলন ও দর-কষাকষির পর প্রাথমিক প্রস্তাবের চেয়ে কিছুটা বেশি মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজিএমইএ সূত্রে জানা যায়, পোশাকার কারখানার মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। ইতিমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি হলেন মাহমুদ হাসান খান বিষয়টি নিয়ে সাবেক সভাপতিদের সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন নিয়েছেন।
এদিকে গত শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর সভায় মালিকদের কাছে ন্যূনতম মজুরির ব্যাপারে জানতে চাওয়া হলে অধিকাংশ মালিক সর্বোচ্চ ১৪ হাজার টাকার কথা জানান। তারা জানান, এর বেশি হলে তাঁদের কারখানা চালানো কঠিন হয়ে যাবে।


