শিরোনাম

South east bank ad

প্রাইমারি টেক্সটাইল শিল্প ও রফতানি সুরক্ষা

 প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

প্রাইমারি টেক্সটাইল শিল্প ও রফতানি সুরক্ষা

সংগঠনটির পক্ষ থেকে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখাসহ পাঁচ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে।

প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের সুরক্ষা এবং রফতানি সক্ষমতা ধরে রাখতে জরুরি নীতিসহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির পক্ষ থেকে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখাসহ পাঁচ দফা প্রস্তাব রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়েছে। এসব বিষয় যথাযথভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে সংগঠনটির ২৩ সদস্যের প্রতিনিধি দল। এ সময় দেশের প্রাইমারি টেক্সটাইল ও স্পিনিং শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিটিএমএর পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে শিল্প খাতে, বিশেষ করে টেক্সটাইল ও স্পিনিং শিল্পে গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এতে উৎপাদন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়ছে। শিল্পের উৎপাদন, কর্মসংস্থান ও রফতানি সক্ষমতা সুরক্ষায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নয়নে সরকারের নেয়া উদ্যোগের জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

দেশের জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও এলডিসি উত্তরণ-পরবর্তী রফতানি সক্ষমতা সুরক্ষায় বিটিএমএর পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে নীতিগত সহায়তার প্রস্তাব উপস্থাপন করা হয়।

এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী এইচএস ৫২০৫, ৫২০৬ ও ৫২০৭-এর আওতাধীন ১০-৩০ কাউন্ট কটন সুতা আমদানির ক্ষেত্রে বন্ড সুবিধা প্রত্যাহার এবং প্রকৃত রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগ দেয়ার সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানানো হয়েছে।

বিটিএমএর দাবি, এ সিদ্ধান্ত বহাল রাখা হলে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য কটন সুতা আমদানির পরিমাণ কমবে। পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরে আমদানি করা প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের সুতার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।

BBS cable ad

গার্মেন্টস/টেক্সটাইল এর আরও খবর: