শিরোনাম

South east bank ad

বেস্ট হোল্ডিংসের ২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বেস্ট হোল্ডিংসের ২.৫% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস পিএলসি সর্বশেষ ২০২৫-২৬ হিসাব বছরে উদ্যোক্তা বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
AKIJ Board Advertisement

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ৩০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৭৭ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি বেস্ট হোল্ডিংস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৫৬ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৭ টাকা ৮২ পয়সায়।

বেস্ট হোল্ডিংস পিএলসির ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। কোম্পানিটির ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড।

২০২৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া বেস্ট হোল্ডিংসের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৫৯ কোটি ২৩ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪ হাজার ৬৩৭ কোটি ৩১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১০৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৩৬৫। এর মধ্যে ৬৫ দশমিক ৩৪ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ২০ দশমিক ১৯ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: