শিরোনাম

South east bank ad

মোটরসাইকেল কিনতে পুলিশ সদস্যদের ৯% সুদে ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

মোটরসাইকেল কিনতে পুলিশ সদস্যদের ৯% সুদে ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

বাংলাদেশ পুলিশের সদস্যদের মোটরসাইকেল কেনায় বিশেষ ঋণ সুবিধা চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ লক্ষ্যে মোটরসাইকেল ব্র্যান্ড র‍্যানকন সুজুকির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ অংশীদারত্বের আওতায় পুলিশ সদস্যরা ৯ শতাংশ সুদে আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন, যা পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। কমিউনিটি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।


সম্প্রতি এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং র‍্যানকন সুজুকির সিইও হাবিব ইফতেখার আলম উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংক জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় বাংলাদেশ পুলিশের যোগ্য সদস্যরা সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার জন্য ঋণ সুবিধা পাবেন। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমেও ঋণ গ্রহণের সুযোগ থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত যাতায়াত সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে কমিউনিটি ব্যাংক। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের কল্যাণে প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা দিয়ে আসছে ব্যাংকটি। র‍্যানকন সুজুকির সঙ্গে এ অংশীদারত্ব সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: