শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে প্রিমিয়ার ব্যাংক

 প্রকাশ: ২৯ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে প্রিমিয়ার ব্যাংক

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পল্লী অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে।

এতে অংশগ্রহণের লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ ও কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিভাগ ২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অংশীদারত্বের আওতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত তহবিলের মাধ্যমে পুনঃঅর্থায়ন সুবিধা দেয়া হবে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: