শিরোনাম

South east bank ad

আইসিবিতে ডিএমডি হিসেবে হাসান ইমামের যোগদান

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইসিবিতে ডিএমডি হিসেবে হাসান ইমামের যোগদান

আইসিবিতে যোগদানের আগে তিনি বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন হাসান ইমাম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক আইসিবিতে পদায়ন করা হয়েছে। আইসিবিতে যোগদানের আগে তিনি বেসিক ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (জেনারেল ম্যানেজার) ও কোম্পানি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালের জুলাইয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিনিয়র অফিসার) হিসেবে বেসিক ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকটির বোর্ড ডিভিশনসহ অন্যান্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

শিক্ষাজীবনে মো. হাসান ইমাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৬ সালে এলএলবি (সম্মান) এবং ১৯৯৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে একই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে ২০১২ সালে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকেও পেশাগত ডিগ্রি অর্জন করেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: