শিরোনাম

South east bank ad

সরকারি অফিস ব্যাংক-শেয়ারবাজার খোলা থাকবে আজ

 প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

সরকারি অফিস ব্যাংক-শেয়ারবাজার খোলা থাকবে আজ

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুর্গা পূজায় একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার।

দুর্গা পূজার ছুটি সমন্বয়ের কারণে আজ (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস খোলা থাকবে। একই সঙ্গে সব তফসিলি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে।

গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুর্গা পূজায় একদিনের অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে এর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলো আজ খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে নির্বাহী আদেশে ও বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। পরে বৃহস্পতিবারও (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটির প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। ফলে ২০-২২ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন দুর্গা পূজার ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। পাঁচদিনের এই ছুটি সমন্বয়ের জন্য আজকের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: