শিরোনাম

South east bank ad

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা সম্প্রসারণে নন-রেসিডেন্ট কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট (এনআরসিটিএ) পরিচালনার নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থায় প্রবাসীরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকেও এ হিসাব খুলতে পারবেন।

সঞ্চয়ী, চলতি ও মেয়াদি—এই তিন ধরনের হিসাব খোলার পাশাপাশি জমা অর্থ দেশে ব্যয় ও বিনিয়োগ, ঋণ গ্রহণ এবং বিদেশে পাঠানোর সুযোগও থাকছে।

নতুন নিয়মে অফশোর ব্যাংকিং ইউনিটের পাশাপাশি অনুমোদিত ডিলার ব্যাংকেও এনআরসিটিএ হিসাব পরিচালনা করা যাবে। প্রবাসীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী সঞ্চয়ী, চলতি ও মেয়াদি হিসাব খুলতে পারবেন।


এ হিসাবে বিদেশ থেকে ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে পাঠানো অর্থ জমা রাখা যাবে।
এ ছাড়া নিজস্ব বৈদেশিক মুদ্রার হিসাব থেকে স্থানান্তর করা অর্থও জমা রাখার সুযোগ থাকবে।

হিসাবে জমা অর্থ দিয়ে দেশে বিভিন্ন খরচ মেটানো, অন্য ব্যাংক হিসাবে টাকা স্থানান্তর এবং অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে। জমা অর্থ জামানত রেখে ঋণ নেওয়ারও সুযোগ থাকছে।
আরো পড়ুন
পে ফিক্সেশন সহজ করতে আইবাস++ ব্যবস্থা সংশোধনের দাবি

পে ফিক্সেশন সহজ করতে আইবাস++ ব্যবস্থা সংশোধনের দাবি

নতুন ব্যবস্থায় হিসাবের মূল অর্থের পাশাপাশি এর বিপরীতে অর্জিত সুদ বা মুনাফাও বিদেশে পাঠানো যাবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: