বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিভিন্ন ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি : আইএফআইসি ব্যাংক
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি। তহবিল থেকে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে এ চুক্তি সম্পাদন হয়েছে বলে আইএফআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
AKIJ Advertisement
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমোডি) সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন। আইএফআইসি ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ এবং হেড অব এসএমই ফারিয়া হায়দার।
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পূর্ণ সক্ষমতায় পরিচালনার সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ তহবিল গঠন করা হয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির গতি বাড়ানোও তহবিলটির অন্যতম উদ্দেশ্য।
তহবিলের আওতায় সাধারণভাবে সচল, তবে প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না—এমন সিএমএসএমই প্রতিষ্ঠান ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।


