সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ
সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমের চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আবেদন অনুযায়ী এসব অর্থ পরিশোধ করা হয়।
একই দিনে নতুন করে ১১ হাজার ৩৮৫টি আবেদন জমা পড়েছে, যার বিপরীতে চাওয়া হয়েছে ৩৭৪ কোটি টাকা।
ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের জন্য আবেদন গ্রহণ শুরু হয়। আর ৭ সেপ্টেম্বর থেকে আবেদন অনুযায়ী অর্থ পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনে ৯ হাজার ৪১ জন গ্রাহক ৩৯১ কোটি টাকা উত্তোলন করেছেন।
এর আগে প্রথম দিনে, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, ৮ হাজার ১২৫ জন গ্রাহক ৩১৯ কোটি টাকা উত্তোলন করেন। একই দিনে ব্যাংক ক্যাশে ৯৩ কোটি এবং RTGS, BFTN ও Clearing-এর মাধ্যমে ৫১ কোটি টাকা, অর্থাৎ মোট ১৪১ কোটি টাকা গ্রহণ করে। এদিন মোট ১৬ হাজার ৬০০টি লেনদেন সম্পন্ন হয়।
দ্বিতীয় দিনে, ৮ সেপ্টেম্বর, ৭ হাজার ২৩৪ জন গ্রাহক ৩৪০ কোটি টাকা উত্তোলন করেন।


