শিরোনাম

South east bank ad

মার্কেন্টাইল ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মার্কেন্টাইল ব্যাংকে সদ্য নিয়োগপ্রাপ্ত এমটিওদের ফাউন্ডেশন ট্রেনিং শুরু

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের (এমটিও) ১৫তম ব্যাচের জন্য ফাউন্ডেশন ট্রেনিং প্রোগ্রাম শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান।

মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এমবিটিআই) আয়োজিত এ প্রশিক্ষণে মোট ৫০ জন এমটিও অংশ নিচ্ছেন। মার্কেন্টাইল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

এমবিটিআইয়ের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রধান এসএম সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি ও সিআরও মো. জাকির হোসেন, ডিএমডি ও ক্যামেলকো শামীম আহমেদ, ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ডিএমডি ও সিসিও শাহ মো. সোহেল খুরশিদ।

মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম, পেশাগত দায়িত্ব, প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, গ্রাহকসেবা, কমপ্লায়েন্স ও নেতৃত্বসহ ব্যাংকিং-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের সামগ্রিক ধারণা দেয়া হবে।

অনুষ্ঠানে ব্যাংকের এমডি মতিউল হাসান পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাদারত্ব, সততা, শেখার আগ্রহ, উন্নত সেবা প্রদানের মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ার সক্ষমতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের দায়িত্বশীল ব্যাংকিং পেশাজীবী হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে অর্থপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমবিটিআইয়ের ফ্যাকাল্টি শাহিন আক্তার, সঞ্চালনায় ছিলেন ফ্যাকাল্টি মুহাম্মদ মিরাজ হোসেন গাজী।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: