শিরোনাম

South east bank ad

রূপায়ণ সিটি উত্তরায় ক্যাম্পাস স্থাপন করবে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

রূপায়ণ সিটি উত্তরায় ক্যাম্পাস স্থাপন করবে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল

রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটিতে নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা (অসিস)। এ লক্ষ্যে গতকাল আবাসন প্রকল্পটির স্কাই ভিলা লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। রূপায়ণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, ‘আজ আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি। রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরো সমৃদ্ধ করবে।’

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বলেন, ‘রূপায়ণ সিটি উত্তরা আমাদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবন ব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আমাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরো এগিয়ে নেবে।’

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল এবং পরিচালক ও নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খান অতুল ও ওয়ালিদ মুখাই আলী; উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পিজে উল্লাহ; রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব; রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) অমিত চক্রবর্ত্তী।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: