শিরোনাম

South east bank ad

স্কয়ার ফার্মার পর্ষদ সভা আগামীকাল

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

স্কয়ার ফার্মার পর্ষদ সভা আগামীকাল

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।


আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৭ টাকা ৮৮ পয়সায়।

২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২৩ টাকা ৬১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪২ টাকা ৫ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৯ টাকা ৯৫ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: