শিরোনাম

South east bank ad

বসুন্ধরা আবাসিকে রূপায়ণ লেক ক্যাসেলে প্রপার্টি ফেয়ার

 প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বসুন্ধরা আবাসিকে রূপায়ণ লেক ক্যাসেলে প্রপার্টি ফেয়ার

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেটের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, ‘রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ লেক ক্যাসেল কনডোমিনিয়াম প্রকল্পে তিন দিনব্যাপী ‘রূপায়ণ প্রপার্টি ফেয়ার ২০২৬’ শুরু হয়েছে। রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ মেলা আজ শেষ হবে। এতে আগ্রহী ক্রেতারা প্রকল্পটির প্রস্তুত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন। রূপায়ণ গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের ডেপুটি চিফ বিজনেস অফিসার মো. সাদ্দাম হোসেন মঙ্গলবার মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রূপায়ণ লেক ক্যাসেল বসুন্ধরা আবাসিক এলাকার একটি দৃষ্টিনন্দন ও আধুনিক কনডোমিনিয়াম প্রকল্প। এতে আধুনিক জীবনযাপনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, নান্দনিক স্থাপত্য ও পরিকল্পিত আবাসন ব্যবস্থার সমন্বয় ঘটানো হয়েছে।’ প্রকল্পটি ক্রেতাদের জন্য একটি আকর্ষণীয় আবাসন গন্তব্য বলেও দাবি করেন মো. সাদ্দাম হোসেন।

অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেটের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম তারেক বলেন, ‘রূপায়ণের এক্সক্লুসিভ প্রকল্পগুলোর মধ্যে রূপায়ণ লেক ক্যাসেল অন্যতম। এখানে বসবাসকারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আধুনিক জীবনযাপনের বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করছেন।’ প্রকল্পটিতে সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের খেলার জায়গা, সুপারশপ ও মেডিসিন কর্নারসহ বিভিন্ন সুবিধা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেটের বসুন্ধরা জোনাল হেড টারজান চৌধুরী, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার ওবায়দুল করিম মাসুম এবং ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিভাগের নূর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: