জনতা ব্যাংকে ডিএমডি হিসেবে ইকবাল হোসেন খাঁর যোগদা
জনতা ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মো. ইকবাল হোসেন খাঁ সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। জনতা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইকবাল হোসেন খাঁ ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন।


