শিরোনাম

South east bank ad

শিশুদের আর্থিক সাক্ষরতায় দেশের প্রথম পাপেট শো চালু প্রাইম ব্যাংকের

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

শিশুদের আর্থিক সাক্ষরতায় দেশের প্রথম পাপেট শো চালু প্রাইম ব্যাংকের

প্রাইম ব্যাংক জানিয়েছে, চরিত্রনির্ভর ও সহজবোধ্য গল্পের মাধ্যমে পাপেট শোর বিভিন্ন পর্বে সঞ্চয়, দায়িত্বশীল ব্যয়, অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিংয়ের মতো মৌলিক বিষয়ে শিশুদের ধারণা দেয়া হবে।

ছোটবেলা থেকেই শিশুদের সঞ্চয়, দায়িত্বশীল ব্যয় ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দিতে পুতুলনাচ বা পাপেট শোর মাধ্যমে দেশের প্রথম আর্থিক সাক্ষরতা উদ্যোগ চালু করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গল্প ও বিনোদনের মাধ্যমে বয়স উপযোগী আর্থিক শিক্ষা শিশুদের কাছে সহজভাবে তুলে ধরাই এ উদ্যোগের লক্ষ্য। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে গতকাল রাজধানীর খিলক্ষেতে প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইকবাল মহসীন বলেন, ‘আর্থিক অন্তর্ভুক্তি কোনো দাতব্য বিষয় নয়; বরং অর্থনীতিকে আরো অন্তর্ভুক্তিমূলক করে তোলার দায়িত্ব। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে পাপেট শোর মাধ্যমে আর্থিক সাক্ষরতার প্রচলন ঘটিয়ে প্রাইম ব্যাংক অনুকরণীয় উদ্যোগ নিয়েছে। এ ধরনের উদ্ভাবনী পদ্ধতি ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ করতে পারে।’ এ সময় তিনি প্রাইম ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং এবং ‘এমপাওয়ারিং ইয়ুথ’ উদ্যোগেরও প্রশংসা করেন।

প্রাইম ব্যাংক জানিয়েছে, চরিত্রনির্ভর ও সহজবোধ্য গল্পের মাধ্যমে পাপেট শোর বিভিন্ন পর্বে সঞ্চয়, দায়িত্বশীল ব্যয়, অর্থ ব্যবস্থাপনা ও ব্যাংকিংয়ের মতো মৌলিক বিষয়ে শিশুদের ধারণা দেয়া হবে। আর্থিক সাক্ষরতাকে আলাদা কোনো কঠিন পাঠ হিসেবে নয়, বরং শিশুদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক অংশ হিসেবে উপস্থাপন করা হবে এ কার্যক্রমে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: