শিরোনাম

South east bank ad

পরিবেশবান্ধব অর্থায়ন সম্প্রসারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক-আমরার্কের মধ্যে অংশীদারত্ব

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   ব্যাংক

পরিবেশবান্ধব অর্থায়ন সম্প্রসারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক-আমরার্কের মধ্যে অংশীদারত্ব

শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা সম্প্রসারণে কাজ করবে দুই প্রতিষ্ঠান।

পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও আমরার্ক লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক ও আমরার্কের চেয়ারম্যান জিসু পার্ক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।


শাহ্জালাল ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় নবায়নযোগ্য জ্বালানি, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তিনির্ভর প্রকল্পে বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনা সম্প্রসারণে কাজ করবে দুই প্রতিষ্ঠান। পাশাপাশি পরিবেশবান্ধব অর্থায়নে আগ্রহী গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ, তথ্য বিনিময় ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরিতে সহযোগিতা দেয়া হবে।

অনুষ্ঠানে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সেক্রেটারি জেনারেল মিলিয়ন পার্ক; শাহ্জালাল ইসলামী ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের ইভিপি মো. মজহারুল হক, কার্ড ডিভিশনের প্রধান মো. রিয়াদ হোসেন, করপোরেট প্রধান কার্যালয়ের এসএভিপি মো. ইব্রাহিম হোসেন, কার্ড ডিভিশনের এভিপি মো. শফিউল ইসলাম এবং জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কেএম হারুনুর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

ব্যাংক এর আরও খবর: