শিরোনাম

South east bank ad

কক্সবাজারে মাতৃস্বাস্থ্য সেবা ও প্রসব কেন্দ্রের কার্যক্রম উন্নয়নে অর্থায়ন করবে আইপিডিসি

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

কক্সবাজারে মাতৃস্বাস্থ্য সেবা ও প্রসব কেন্দ্রের কার্যক্রম উন্নয়নে অর্থায়ন করবে আইপিডিসি

এ উদ্যোগের মাধ্যমে মেডগ্লোবাল গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী সময়ে সেবা ও নবজাতকের চিকিৎসাসহ পরিবার পরিকল্পনা সেবা দেবে।

কক্সবাজারের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা উন্নয়নে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা মেডগ্লোবালের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ অংশীদারত্বের আওতায় জেলার সমিতিপাড়ায় মাতৃস্বাস্থ্য সেবা ও প্রসব কেন্দ্রের কার্যক্রম উন্নয়নে অর্থায়ন করা হবে। ফলে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার অন্তঃসত্ত্বা নারী, নতুন মা ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরো সম্প্রসারিত হবে বলে আইপিডিসি ফাইন্যান্সের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।


এ উদ্যোগের মাধ্যমে মেডগ্লোবাল গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ প্রসব, প্রসব-পরবর্তী সময়ে সেবা ও নবজাতকের চিকিৎসাসহ পরিবার পরিকল্পনা সেবা দেবে। পাশাপাশি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য রোগীদের অন্য স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোসহ ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করবে। স্বাস্থ্যসচেতনতা বাড়াতে ‘মাদার্স ক্লাব’ ও ‘অ্যাডোলেসেন্ট গার্লস ক্লাব’ শীর্ষক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেয়া হবে।

আইপিডিসি ফাইন্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফাহমিদা খান বলেন, ‘আর্থিক সেবার বাইরেও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখা আমাদের দায়িত্ব। মেডগ্লোবালের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কক্সবাজারের সুবিধাবঞ্চিত মা ও নবজাতকের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ বাড়াতে চাই।’ এ উদ্যোগ মা, নবজাতক ও তাদের পরিবারের স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে মেডগ্লোবালের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কমান্ডার (অব.) এসএম ফেরদৌসুজ্জামান বলেন, ‘ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মা ও নবজাতকের জন্য সময়মতো স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি। আইপিডিসি ফাইন্যান্সের সহায়তায় সমিতিপাড়ার মাতৃসেবা ও প্রসব কেন্দ্রের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসচেতনতা বাড়ানো সম্ভব হবে। ফলে কক্সবাজারের মা ও নবজাতকদের আরো কার্যকরভাবে সেবা দেয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ উদ্যোগের মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী, নতুন মা, নবজাতক এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তুচ্যুত পরিবারসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী উপকৃত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: