শিরোনাম

South east bank ad

প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দেয়ার সুযোগ পেল ব্যাংকগুলো

 প্রকাশ: ২৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি দেয়ার সুযোগ পেল ব্যাংকগুলো

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে প্রকল্পের কাজ পাওয়া বিদেশী কোম্পানির পক্ষে স্থানীয় কন্ট্রাক্টর, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধিদের ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) দেয়ার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ ধরনের গ্যারান্টি বৈদেশিক মুদ্রায় ইস্যু করা যাবে। এতে বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পে বিদেশী কোম্পানির অংশগ্রহণ সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় কৌশলগত অংশীদার, এজেন্ট ও অনুমোদিত প্রতিনিধিদের প্রয়োজনীয় গ্যারান্টি বা এসবিএলসি ব্যবস্থার সুযোগ তৈরি হলো বলে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন।

গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বাংলাদেশে কোনো প্রকল্পের কাজ পাওয়া বিদেশী কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ, বিভাগ, সংস্থা, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, প্রকল্প বা ক্রয়কারী প্রতিষ্ঠান কিংবা অনুমোদিত অন্য কোনো প্রতিষ্ঠানের অনুকূলে বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা এসবিএলসি প্রয়োজন হতে পারে। এ ধরনের প্রকল্পে বিদেশী কোম্পানির অংশগ্রহণ সহজ করতে এবং তাদের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করা দেশীয় প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় গ্যারান্টি বা এসবিএলসি ব্যবস্থার সুযোগ দিতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এ সুবিধা দিতে পারবে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত পরিপালন করতে হবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: