শিরোনাম

South east bank ad

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

 প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ

বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড সুবিধা দেওয়া হয়েছে।
এ সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।

ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষ হওয়ার পর প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ ঋণের সুদ আদায় শুরু করতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়, এর আগে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার ও সার্কুলার লেটারের মাধ্যমে ঘোষিত ‘বৃহৎ শিল্প’ শব্দযুগলের পরিবর্তে ‘শিল্প’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে।

এতে আরো বলা হয়, স্কিমের আওতায় ব্যাংক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। অর্থাৎ, ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে গৃহীত প্রাক-অর্থায়নের বিপরীতে ৪ শতাংশ হারে সুদ প্রদান করবে। প্রাক-অর্থায়ন গ্রহণের ছয় মাস পর থেকে সুদ প্রদান শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদ পরিশোধের আওতায় থাকবে। গ্রাহক পর্যায়ে সুদের হার ও অন্যান্য চার্জের ক্ষেত্রে স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদ নেওয়া যাবে।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: