শিরোনাম

South east bank ad

ইসলামী ব্যাংক হাসপাতালে চালু হলো বাংলা কিউআর পেমেন্ট

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

ইসলামী ব্যাংক হাসপাতালে চালু হলো বাংলা কিউআর পেমেন্ট

প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআরভিত্তিক লেনদেন চালু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক এক মতবিনিময় সভা শেষে এ সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এএনএম মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ‘ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআর চালুর ফলে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে।’

তিনি আরো বলেন, ‘কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরো দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের মাধ্যমে প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড সংরক্ষিত থাকে, যা আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়তা করে। ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব। স্বাস্থ্যসেবায় এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়লে রোগী ও সেবাগ্রহীতাদের লেনদেন প্রক্রিয়া আরো সহজ হবে।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: