শিরোনাম

South east bank ad

আরো ৭ জেলায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আরো ৭ জেলায় সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, ‘স্বাগতম’ নামের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়।

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দেশের আরো সাত জেলায় নতুন সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও বগুড়ায় এসব আউটলেট চালু করা হয়েছে বলে ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

সম্প্রতি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সাতটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখাপ্রধান ও সাতটি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরা অনলাইনে যুক্ত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, ‘স্বাগতম’ নামের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি রয়েছে ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এজেন্ট আউটলেট থেকে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর এবং বৈদেশিক রেমিট্যান্স সেবা পাওয়া যাবে। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধাও থাকছে। এছাড়া ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল ও সরকারি ভাতা প্রদান, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও পাওয়া যাবে। রিসাইক্লার এটিএমের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: