দেড় মাস পর ডিএসইএক্স সূচক সাড়ে ৫ হাজার পয়েন্ট ছাড়াল
দেশের পুঁজিবাজারে অক্টোবরের পর গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার ৫০০ পয়েন্ট ছাড়িয়েছে। ৩ নভেম্বরের সর্বনিম্ন অবস্থান থেকে এ পর্যন্ত সূচক বেড়েছে ২১৬ পয়েন্ট বা ৪ দশমিক ১ শতাংশ। তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীতে কমেছে লেনদেন। আগের দিনের তুলনায় ১২ দশমিক ৭ শতাংশ কমে গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১৯ কোটি ৯০ লাখ টাকায়।
গতকাল ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৪৯২ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ৮৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৭৫ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সিটি ব্যাংক ও অলিম্পিকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৮২০ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯৩৯ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৬টির ও দর অপরিবর্তিত ছিল ৬১টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৯ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। জ্বালানি খাত ১২ দশমিক ৭ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ দশমিক ৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। আর পঞ্চম অবস্থানে থাকা সাধারণ বীমা খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮ শতাংশ।
গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে খাদ্য ও আনুষঙ্গিক এবং পাট খাতে ১ দশমিক ৭ শতাংশ, চামড়া খাতে ১, জ্বালানি ও কাগজ খাতে দশমিক ৭, সেবা খাতে দশমিক ৪ ও ব্যাংক খাতে দশমিক ২ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল দশমিক ১২ শতাংশ বেড়ে ৯ হাজার ৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন দশমিক ১০ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৫৯টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টির।


