শিরোনাম

South east bank ad

হিমায়িত খাদ্য শিল্পে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

হিমায়িত খাদ্য শিল্পে অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি

রফতানিমুখী হিমায়িত খাদ্য শিল্পের বিকাশ ও রফতানি বহুমুখীকরণে বাংলাদেশ ব্যাংকের ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় অংশগ্রহণ চুক্তি করেছে এনসিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক একেএম সাইদুজ্জামান চুক্তিপত্রে স্বাক্ষর করেন। পরে তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এনসিসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।


জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ প্রাক-অর্থায়ন সুবিধার আওতায় রফতানির উদ্দেশ্যে হিমায়িত চিংড়ি, মাছ, মৎস্যজাত পণ্য ও অন্যান্য হিমায়িত খাদ্যপণ্য উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণে অর্থায়ন করা হবে। এ অর্থ দিয়ে কাঁচামাল সংগ্রহ, প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়ন, যন্ত্রপাতি ক্রয়, হিমাগার ও কোল্ড স্টোরেজ নির্মাণ এবং বন্ধ বা আংশিক সচল কারখানা পুনরায় চালু করা যাবে। পাশাপাশি উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রমে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনেও অর্থায়নের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আনছারুল কবির; এনসিসি ব্যাংকের এসইভিপি ও আরএমজি অ্যান্ড এক্সপোর্ট সেলের প্রধান আহসান তারিক এবং ভিপি মোহাম্মদ আবুল কালাম আজাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: