শিরোনাম

South east bank ad

অক্টোবরে ২৮ দিনে প্রবাসী আয় ২৬৫ কোটি ৬০ লাখ ডলার

 প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

অক্টোবরে ২৮ দিনে প্রবাসী আয় ২৬৫ কোটি ৬০ লাখ ডলার



চলতি অক্টোবর মাসের ২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ।


বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩২ হাজার ৬৬৮ কোটি ৮০ লাখ টাকা।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৮ অক্টোবর একদিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।


চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ৯৯২ কোটি ৫০ লাখ ডলার।


সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: