শিরোনাম

South east bank ad

মাঠপর্যায়ে লবণের সর্বনিম্ন দাম ৪২৫ টাকা নির্ধারণ করল সরকার

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

মাঠপর্যায়ে লবণের সর্বনিম্ন দাম ৪২৫ টাকা নির্ধারণ করল সরকার

লবণচাষিদের উৎপাদন খরচ বিবেচনায় নিয়ে মাঠপর্যায়ে অপরিশোধিত লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য মণপ্রতি ৪২৫ টাকা নির্ধারণ করেছে সরকার। জমির ইজারা, শ্রমিকের মজুরি, পরিবহন ব্যয়সহ উৎপাদনের বিভিন্ন খরচ এবং বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের ১৯ নভেম্বরের চিঠি অনুযায়ী, মাঠপর্যায়ে লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে। লবণচাষিদের উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই এ মূল্য নির্ধারণ করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

তবে সরকার নির্ধারিত এ দাম বাস্তবে কার্যকর হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে চাষিদের মধ্যে। অতীতেও উৎপাদন খরচের তুলনায় কম দামে লবণ বিক্রি করতে বাধ্য হওয়ার অভিযোগ রয়েছে তাদের। বাজার তদারকি জোরদার করা না হলে নতুন নির্ধারিত মূল্যও কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আগের দাম ও উৎপাদন খরচ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে মাঠপর্যায়ে লবণের গড় বিক্রয়মূল্য ছিল মণপ্রতি ২৭১ টাকা।
চলতি বছরের জুলাইয়ে জাতীয় সংসদে দেওয়া তথ্যে শিল্পমন্ত্রী জানান, মাঠপর্যায়ে লবণের গড় দাম বেড়ে ৩৩৭ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ আগের বছরের তুলনায় দাম বেড়েছে ৬৬ টাকা।

অন্যদিকে জমির ইজারা, শ্রমিকের মজুরি ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় লবণ উৎপাদনের খরচ বেড়ে মণপ্রতি ৪০০ টাকা পর্যন্ত হয়েছে। ফলে বাজারে লবণের দাম উৎপাদন খরচের নিচে নেমে গেলে চাষিদের লোকসান গুনতে হচ্ছে।

২০২৪ সালের নভেম্বরেও লবণচাষিদের এমন দুরবস্থার চিত্র উঠে এসেছিল সংবাদমাধ্যমে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: