সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চতুর্থ সভা
সভায় নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক এবং ব্যবস্থাপনা পরিচালক কেএম জাকারিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সম্মিলিত ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সভায় নির্বাহী কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক এবং ব্যবস্থাপনা পরিচালক কেএম জাকারিয়া, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান ও কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি পাঁচটি ইউনিটের বিভিন্ন শাখার বিনিয়োগ প্রস্তাবগুলোয় অনুমোদন দেয়া হয়।